(ক) জেলা ম্যাজিস্ট্রেট বা সুপারিন্টেন্ডেন্ট কোন ব্যক্তির উপর হইতে নিরীক্ষণের নির্দেশ প্রত্যাহার করিতে পারেন। (খ) কোন থানা পরিদর্শন করিবার সময় সুপারিন্টেন্ডেন্টের বা সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্টের বৃত্তান্তপত্রে যে অন্তর্ভুক্ত রহিয়াছে তাহা পরীক্ষা করিবেন । নাম অসারণ বা নূতন নাম সংযোজনের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতামত সাধারণভাবে গ্রহণ না করিয়া সম্ভব হইলে সন্দেহযুক্ত বা পূর্ব-অপরাধী ব্যক্তি যে গ্রামে বাস করে সেই গ্রামে সুপারিন্টেন্ডেন্টের যাওয়া উচিত এবং গ্রামবাসীদের নিকট হইতে জানিয়া লইয়া নিশ্চিত হওয়া উচিত যে সন্দেহযুক্ত বা পূর্ব-অপরাধী ব্যক্তির নাম নিরীক্ষণ তালিকায়…