কোন ব্যক্তির বৃত্তান্তপত্র হইতে যদি যুক্তিগ্রাহ্যভাবে অনুমিত হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি একজন সক্রিয় অপরাধী। তাহা হইলে বিষয়টি সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিতে হইবে এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করিবেন যে উক্ত লোকটির উপর পুলিশের জোর নজর রাখিবার জন্য যথেষ্ট কারণ রহিয়াছে কি-না। ইহা কাম্য যে যখন সম্ভব হয় থানায় তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা শুধুমাত্র লিখিত রিপোর্টের উপর ভিত্তি করিয়া নহে। সুপারিন্টেন্ডেন্ট যদি সিদ্ধান্ত নেন যে পুলিশ তদারক প্রয়োজনীয়, তাহা হইলে তিনি নিরীক্ষণ করিবার আদেশ দিবেন এবং অতঃপর তাহার বৃত্তান্তপত্র প্রবিধান ৪০৩ এ উল্লিখিত বিধানমতে বিবেচিত হইবে এবং তাহা আরও…