(ক) কোন শ্রেণীর লোককে নিরীক্ষণে রাখতে হইবে তাহা সংক্ষিপ্তাকারে ব্যাখ্যা করা সম্ভব নহে, এইজন্য সুপারিন্টেভেন্টের বিচার-বিবেচনার উপর নির্ভর করাই শ্রেয়। এই কথা স্মরণ রাখতে হইবে যে, গ্রামের কর্তৃপক্ষ নিরীক্ষণ করিলেও ইহার সফলতা ব্যাপকভাবে নির্ভরশীল থানার কর্মচারীদের তত্ত্বাবধানের উপর। ফলে কর্মচারিগণ কতজন নিরীক্ষণকারীকে তত্ত্বাবধান করিতে পারিবে তার ভিত্তিতেই নিরীক্ষণকারীর সংখ্যা সীমিত রাখতে হইবে। নিরীক্ষণকৃত লোকের তালিকা কম থাকাই বাঞ্ছনীয়। যাহা হউক নিম্নলিখিত অপরাধের সহিত জড়িত ব্যক্তিদের সাধারণভাবে নিরীক্ষণে রক্ষা করা উচিত (১) যেই সকল গত পাঁচ বৎসরের মধ্যে ডাকাতি, সি চুরি বা চুরি অপহরণ, ঔষধ…