ভ্রমণের সময় সিভিল সার্জনদের ভ্রমণপথে যেই সকল থানা পড়ে তাই পরিদর্শনের জন্য তাহাদের নির্দেশ দেওয়া রহিয়াছে। কোন থানা পরিদর্শনের সময় তাহারা অন্য কোন তদন্তকারী অফিসারের মত তদন্ত রেজিস্টারে তাঁহাদের মন্তব্য লিপিবদ্ধ করিবেন। তদন্ত মন্তব্যের এই কপি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত প্রক্রিয়ায় সুপারিন্টেণ্ডেন্টের নিকট প্রেরণ করিবেন। মেডিক্যাল অফিসারের কোন পরামর্শ বাস্তবায়ন করিতে সুপারিন্টেন্ডেন্ট তাহার যথাসাধ্য চেষ্টা করবেন এবং আর্থিক কারণে উক্ত পরামর্শ বাস্তবায়ন করিতে না পারলে তিনি প্রয়োজনীয় অর্থের জন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলের নিকট লিখিবেন। ভাষ্য সিভিল…