(ক) থানা হইতে হেড কোয়ার্টারে প্রেরণের জন্য বন্দীদের খাওয়ার খরচ ও গাড়ি ভাড়া অনুসন্ধানের জন্য সাময়িকভাবে হাজত বন্দীকে পুলিশের নিকট প্রেরণের খরচ এবং আদালতে প্রেরিত চোরাই দ্রব্য ও অন্যান্য দ্রব্যের গাড়ি ভাড়া জেলা ম্যাজিস্ট্রেট প্রদান করিবেন। (খ) প্রহরীদের ভারপ্রাপ্ত অফিসার অনুরূপ খরচের হিসাব রাখিবেন এবং থানায় ফিরিয়া আসিবার পর তিনি হিসাব এবং উক্ত খাতে অগ্রিম গ্রহণ করিলে অবশিষ্ট নগদ অর্থ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করিবেন । ভ্রমণের সময় কোন প্রহরী পরিবর্তন করা হইলে খরচ করা হয় নাই এমন নগদ অর্থের হিসাৰ দায়িত্বপ্রাপ্ত অফিসারের নিকট হস্তান্তর করিতে হইবে যিনি থানায় ফিরিয়া…