পুলিশ ফাড়িতে যাওয়া-আসার পথে বন্দীর প্রহরার জন্য নিম্নলিখিত বিধান রহিয়াছেঃ (১) বন্দীদের প্রেরণ করিবার সময় প্রহরীকে যাইবার পথ ও আসিবার স্থান সম্পর্কে স্পষ্ট নির্দেশ দিতে হইবে ; (২) অধিকাংশ ক্ষেত্রে এক বা এমনকি দুইজন সাধারণ অপরাধীর জন্য একজন কনস্টেবলই যথেষ্ট ; যদি সত্যিকারের প্রয়োজন দেখা দেয় তাহা হইলে তাহাদের সহিত একজন চৌকিদার পাঠানো যাইতে পারে। চলিবার পথে চৌকিদারকে যদি কোন কারণে একান্তে কোথায়ও যাইতে হয় তাহা হইলে তাহাকে নিশ্চিত হইতে হইবে যে, অপরাধীর নিরাপত্তা যথার্থভাবে করা হইয়াছে এবং যদি একজন চৌকিদার পাওয়া যায় তাহা হইলে বন্দীর ডান হাতের সহিত চৌকিদারের বাম হাতে হাতকড়া লাগাইতে হইবে।…