(ক) কোন ম্যাজিস্ট্রেটের নিকট বা তদন্তস্থলে প্রেরণের জন্য পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত বন্দী এবং বিচারাধীন বন্দীকে তাহাদের পলায়ন বন্ধ করিবার জন্য যাহা প্রয়োজন তাহার চাইতে বেশি কড়াকড়ি করা উচিত নহে। হাতকড়া বা দড়ির ব্যবহার প্রায় ক্ষেত্রেই অপ্রয়োজনীয় এবং অমর্যাদাকর। কোন অবস্থায়ই মহিলাদের হাতকড়া লাগানো যাইবে না। বয়স বা দুর্বলতার কারণে যাহাদের নিরাপত্তা রক্ষা করা সহজ ও নিরাপদ তাহাদের ক্ষেত্রেও কড়াকড়ি করা উচিত হইবে না। ফৌজদারী কার্যবিধির ১৭১ ধারা মোতাবেক গ্রেফতারকৃত সাক্ষীকে কোন অবস্থায়ই হাতকড়া পরানো যাইবে না। জামিনযোগ্য মামলার বন্দীর ক্ষেত্র হাতকড়া ব্যবহার করা যাবে না। তবে বন্দী…