(ক) কোন বন্দীর আগমনের পর ভারপ্রাপ্ত অফিসার উক্ত ঘটনার বিষয় জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করিবেন, একজন প্রহরীকে নির্দিষ্ট করিয়া দিবেন এবং একজন সহকারী ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল বা একজন সিনিয়র কনস্টেবলকে কাজের দায়িত্ব দিবেন। তিনি জেনারেল ডায়েরীতে সহকারী ইন্সপেক্টর, হেড কনস্টেবল বা সিনিয়র কনস্টেবল ও কনস্টেবলদের নাম কাজের সময় বিস্তারিতভাবে লিপিবদ্ধ করিবেন। (খ) প্রহরীর কাজের সময় শেষ হইবার প্রাক্কালে প্রহরীর দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং উক্ত প্রহরী বন্দীদের গুণিবেন এবং সবকিছু ঠিক রহিয়াছে কি-না দেখিবেন। (গ) হাজতখানার চাবি থাকিবে প্রহরীর নিকট আগুন লাগিবার মত কোন জরুরী ঘটনা ব্যতীত তিনি থানায়…