(ক) কোন থানার বা ফাড়ির ভারপ্রাপ্ত অফিসার উক্ত থানায় বা ফাড়িতে আনীত সকল। বন্দীর নিরাপদ জিম্মার জন্য দায়ী থাকিবেন। (খ) বন্দীকে পুলিশ হাজতখানায় প্রেরণের পূর্বে বন্দীর দেহে কোন আঘাতের চিহ্ন আছে কিনা তাহা তিনি সতর্কতার সহিত পরীক্ষা করিবেন এবং তাহার দেহে কোন আঘাতের চিহ্ন থাকিলে তাহার পূর্ণ বিবরণ তিনি জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করিবেন। প্রয়োজনবোধে তিনি বন্দীকে হাজতে প্রেরণ করিবার সময় পার্শ্ববর্তী এলাকার কোন নিরপেক্ষ সাক্ষীকে ডাকিয়া বন্দীর দেহে আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করাইবেন। টীকাঃ এই ধারার উদ্দেশ্য হইল পুলিশের হাতে আসিবার পূর্বে বন্দীর আহত হইবার দায় হইতে পুলিশ অফিসারকে বন্দীর উপর…