(ক) ফৌজদারী কার্যবিধির ৬১ এবং ১৬৭ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত না হইলে মামলা ডায়েরীর অন্তর্ভুক্তির একটি কপিসহ নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হইবে ; ঘটনার পক্ষে যতই যুজিলাহ। কারণ থাকুন না কেন কোন অবস্থাতেই পুলিশ হেফাজত অভিযুক্তি ব্যক্তিকে দীঘ সময় আটকাবস্থায় রাখা যাইবে না। (খ) রিমাণ্ড সম্পর্কে হাইকোর্ট নিম্নলিখিত আদেশসমূহ জারি করিয়াছেনঃ “ফৌজদারী কার্যবিধির ১৬৭ ধারার বিধিসমূহ এবং রিমাণ্ড মঞ্জর বা অস্বীকৃতি সম্পর্কে উক্ত বিধিতে যাহা উল্লেখ আছে সেই সম্পর্কে সুস্থ বিচার বিভাগীয় বিবেচনা প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সকল ম্যাজিস্ট্রেটের দৃষ্টি…