(ক) কোন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের ওয়ারেন্ট ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকে এবং থানাতেই বর্তমান থাকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হয় বা সংশ্লিষ্ট ব্যক্তি আত্মসমর্পণ না করে বা আনুষ্ঠানিকভাবে ওয়ারেন্ট বাতিল করা না হয় বা সে আদালত জারি করিয়াছেন সেই আদালত তাহা প্রত্যাহার না করেন। (খ) ওয়ারেন্ট কার্যকর করিবার জন্য নিযুক্ত পুলিশ অফিসার অভিযুক্ত ব্যক্তিকে খুঁজিয়া পাইতে ব্যর্থ হইলে এবং যদি বিশ্বাস করিবার কারণ থাকে যে সে পলাতক রহিয়াছে বা নিজেকে লুকাইয়া রাখিয়াছে এবং সেই কারণে ওয়ারেন্ট কার্যকর করা সম্ভব নহে তাহা হইলে তিনি তাঁহার অনুরূপ বিশ্বাসের কারণ সুষ্ঠুভাবে লিখিয়া রিপোর্ট পেশ করিবেন ।…