(ক) কোন ব্যক্তিকে গ্রেফতার করা হইলে তাহাকে জিন্মায় রাখতে হইবে। তাহার নিজের বা অন্যের জন্য সাংঘাতিকভাবে বিপদের ঝুঁকি ব্যতীত অন্যত্র তাহাকে লইয়া যাইবার মত শারীরিক অবস্থা না থাকিলে তাহার চিকিৎসার ব্যবস্থা গ্রেফতারকারী অফিসারকেই করিতে হইবে। (খ) কোন বন্দীর জন্য চিকিৎসার প্রয়োজন হইলে যুক্তিগ্রাহ্য দূরত্বে অবস্থানকারী। সরকারী চাকরিতে নিয়োজিত চিকিৎসককে ডাকিতে হইবে। কিন্তু যুক্তিগ্রাহ্য দূরত্বে সরকারী চাকরিতে নিয়োজিত চিকিৎসক পাওয়া না গেলে বেসরকারী চিকিৎসককে ডাকিতে হবে এবং এইজন্য তাহার অর্থ প্রদান করিতে হইবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিন্টেভেন্টের মাধ্যমে একটি বিল পেশ…