কোন পলাতক সৈন্যকে গ্রেফতার করা হইলে বা সে আত্নসমর্পণ করিলে তাহাকে নিকটবর্তী থানায় লইয়া যাইতে হইবে এবং সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা পি ফরম নং ৫৪-এ তাহার গ্রেফতার বা আত্মসমর্পণের তারিখ ও স্থান লিপিবদ্ধ করিয়া সার্টিফিকেট প্রদান করিবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সার্টিফিকেট অবশ্যই স্বাক্ষর করবেন এবং তিনি তাহার স্বাক্ষরের নিচে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং থানার নাম লিখিবেন। অতঃপর তিনি অনতিবিলম্বে পলাতক সৈন্যের ইউনিটের কমাণ্ডিং অফিসারের নিকট তাহা পাঠাইয়া দিবেন। অতঃপর পলাতক সৈনিককে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হইবে। ম্যাজিস্ট্রেট একটি বিবরণমূলক রিটার্ন তৈয়ার করিবেন এবং সামরিক কর্তৃপক্ষের…