(ক) গ্রাম পুলিশের নিয়োগ কর্তা ও নিয়ন্ত্রক হিসাবে পঞ্চায়েত ইউনিয়ন পরিষদের সদস্যদের সহিত সহযোগিতা ব্যতিরেকে পুলিশ প্রশাসনের কাজে সাফল্য হাসিল করা যাইতে পারে না; অতএব সকল পুলিশ অফিসার গণ উহাদের প্রতি যথাহথ ভদ্রতা ও সম্মান প্রদর্শন করিবেন। (খ) থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারগণ স্ব স্ব এলাকার পঞ্চায়েত ইউনিয়ন পরিষদের সদস্যদের সহিত ভালভাবে পরিচিত হইবেন এবং অপরাধ দমন ও অপরাধীদের খুঁজিয়া বাহির করা-সংক্রান্ত সকল ব্যাপারে তাঁহাদের সহযোগীতা কামনা করিবেন। (গ) উচ্চতর পদমর্যাদার অফিসারগণ সফরকালে পঞ্চায়েত ও ইউনিয়ন পরিষদের সদস্যদের মতামত গ্রহণ এবং তাহাদের সহিত পুলিশের সুসম্পর্ক প্রতিষ্ঠার…