সরকারী জনহিতকর কাজে (যেমন টেলিগ্রাফ পোস্টাল সার্ভিস) নিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হইলে জনসাধারণের যদি অসুবিধা হয় তাহা হইলে তদন্তকারী অফিসারগণের উচিত এমন ব্যবস্থা গ্রহণ করা যেন সে পালাইয়া যাইতে না পারে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট তাহাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানাইয়া আবেদন করিতে হইবে। জনসাধারণের অসুবিধা বা কোন ঝুঁকি ব্যতীত কোন ক্ষেত্রে অবিলম্বে গ্রেফতার করা হইলে অনতিবিলম্বে গ্রেফতারের নোটিস অভিযুক্ত ব্যক্তির উধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাইয়া দিতে হইবে যেন তিনি তাহার দায়িত্ব পালনে অন্য কাহাকেও দায়িত্ব দিতে পারেন। ভাষ্য জনহিতকর কাজে নিযুক্ত ব্যক্তির গ্রেফতারঃ জনহিতকর কাজে…