(ক)অপ্রয়োজনীয় গ্রেফতার করা হইতে বিরত থাকিবার জন্য পুলিশকে সতর্ক থাকিতে হইবে। কোন সাধারণ ঘটনার তদন্তের সময় সন্দেহবশতঃ কাহাকেও গ্রেফতার করিবার প্রয়োজন প্রায় ক্ষেত্রেই হয় না এবং মামলা করা না হইলে তদন্ত শেষে গ্রেফতার করিবার প্রয়োজন কখনই হয় না। ঘূণ্য ঘটনার ব্যাপার অবশ্য আলাদা। এই সকল ক্ষেত্রে সন্দেহ হইলে গ্রেফতার করিতে পুলিশ অফিসারকে ইতস্ততঃ করা উচিত নহে। গ্রেফতার করিবার পর অভিযুক্ত ব্যক্তিকে ৩২৪ প্রবিধানে উল্লেখিত পদ্ধতিতে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইয়া দিতে হইবে অথবা জামিনে ছাড়িয়া দিতে হইবে। (খ)অ-জামিনযোগ্য মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ৪৯৭(২)ধারায় উল্লেখিত…