(ক) ওয়ারেন্ট ব্যতীত পুলিশ অফিসারের ক্ষমতা ফৌজদারী কার্যবিধির ৫৪,৫৫, ৫৭(১),১২৮,১৫১ এবং ৪০১(৩) ধারায় উল্লেখ করা হইয়াছে। কোন লোক কোন আমলযোগ্য অপরাধের সহিত সংশ্লিষ্ট আছে কি-না সেই সম্পর্কে একটি টেলিগ্রাম বিশ্বাসযোগ্য অভিযোগ হিসাবে ধরা হইতে পারে। ফৌজদারী কার্যবিধির ৪-চ ধারায় আমলযোগ্য অপরাধের ব্যাখ্যা দেওয়া হইয়াছে। (খ) কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তিকে তলব করিবার কোন আইনগত ক্ষমতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাই। অনুরূপ ব্যক্তিকে যাহার সামনে তলব করাইবার জন্য তিনি যাহা করিতে পারেন তাহা হইল গ্রেফতার। গ্রেফতার ব্যতীত অভিযুক্ত ব্যক্তিকে হাজির করাইতে বা তাহাকে আটকাইয়া রাখিতে বাধ্য করা যাইবে না।…