(ক) ফৌজদারী কার্যবিধির ৭৭ ধারার অধীনে থানার ভারপ্রাপ্ত কোন অফিসারকে কোন ওয়ারেন্ট কার্যকর করিবার নির্দেশ দেওয়ার সময় তাহা উক্ত অফিসারের নামে অথবা তাহার অফিসের উপাধি বরাবরে পাঠাইতে হইবে। এই বিধির ৭৯ ধারায় পরবর্তী অনুমোদনসমূহ নামে পাঠাইবার বিধান রহিয়াছে। যে অফিসারের নামে ওয়ারেন্ট পাঠানো হইয়াছে তিনি যদি অন্য কোন পুলিশ অফিসারকে দিয়া ওয়ারেন্ট কার্যকর করিতে চাহেন তাহা হইলে এই অনুমোদন নামে করিতে হইবে। তিনি তাহার স্বাক্ষরের নিচে ভারপ্রাপ্ত অফিসার কথাটি লিখিয়া অনুমোদন করিবার ক্ষমতা স্পষ্ট করিয়া দিবেন। অনিবার্য কারণে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরের নিচের পদমর্যাদার কোন অফিসারকে থানার ভারপ্রাপ্ত…