(ক) প্রবিধান ৪৯৩-এ উল্লিখিত নির্দেশ মোতাবেক অপরিচিত মতদেহের আঙ্গুলের ছাপ লওয়া ব্যতীতও সম্ভব হইলে পরিচিতি অনুসন্ধানের উদ্দেশ্যে অনুরূপ মৃতদেহের ছবি তুলিতে হইবে। সম্ভব হইলে অর্ধ-প্লেট আকারে তাহাদের ছবি তুলিতে হইবে। (খ) স্থানীয় যোগ্য ফটোগ্রাফার পাওয়া না গেলে তারযোগে রিকুইজিশন প্রাপ্তির পর অপরাধ তদন্ত বিভাগ হইতে একজন ফটোগ্রাফার পাঠাইতে হইবে। সময় বচাইবার জন্য এই সকল রিকুইজিশন সরাসরি থানা অফিসারের নিকট হইতে পাঠানো যাইতে পারে।তবে এইক্ষেত্রে কিন্তু বিবেচনামূলক সিদ্ধান্ত লওয়া যাইতে পারে। ফটোগ্রাফারকে এমন সময় পাঠানো উচিত যখন মৃতদেহ সনাক্ত করা যায় এবং আশা করা যায় যে, বিকৃতির কারণে মৃতদেহ…