(ক) কোন মৃতদেহ বা দুর্ঘটনায় নিহত কোন ব্যক্তি বা সন্দেহজনক ঘটনায় নিহত কোন ব্যক্তি অথবা ডাকাতি সিধেল চুরি বা অন্য কোন অপরাধমূলক কাজ করিবার সময়। নিইত কোন ব্যক্তিকে সাধারণ তদন্তে সনাক্ত করা না গেলে আঙ্গুলের ছাপ স্লিম ফরমে ফরম নং ৫২) তাহার আঙ্গুলের ছাপ লইতে হইবে এবং অনুসন্ধানের জন্য অনুসন্ধান "দেশ ফ্লিপসহ (পি ফরম নং ৫৩) তাহা ফিঙ্গার প্রিন্ট ব্যুরোতে পাঠাইতে হইবে। (খ) মৃতদেহের আঙ্গল হইতে ছাপ গ্রহণ করা সাধারণভাবে কষ্টকর কিছু নহে। অনেক সময় আঙ্গুলের চামড়া সংকুচিত ও কঁকড়াইয়া যাইবার ফলে স্পষ্ট ছাপ করা সম্ভব হয় না। এই সকল ক্ষেত্রে পাস্ট-মর্টেম পরীক্ষাকারী মেডিক্যাল ফিসারকে আঙ্গুল হইতে চামড়া…