(ক) কোন আহত ব্যক্তিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠান হইলে ফরম নং ৩৮৬৫-এ একটি রিপোর্ট মেডিক্যাল অফিসারের নিকট পাঠাইতে হইবে। (খ) চালানোর প্রতিলিপি ও সুপারিন্টেন্ডেন্ট, সিভিল সার্জন ও স্টেশন পুলিশের নিকট পাোস্ট-মর্টেম মামলায় খবর পাঠাইবার ক্ষেত্রে যে বিধি রহিয়াছে তাহা আহত হইবার ক্ষেত্রেও অনুসরণ করিতে হইবে। (গ) পি ফরম নং ৫০ এবং ফরম নং ৩৮৬৫-এ মেডিক্যাল অফিসারের রিপোর্ট চুড়ান্ত ফরমের সহিত সংযুক্ত করিবার প্রয়োজন নাই। কারণ এই সকল রিপোর্ট আইনগত সাক্ষ্য হিসাবে গণ্য হয় না বলিয়া তাহা মামলায় ম্যাজিস্ট্রেটের রেকর্ডের অংশ নহে। (ঘ) কোন অপরাধে অপরাধী নহে এমন কোন আহত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে পুলিশ থানায়…