(ক) কোন পশু মারা গেলে বা আহত হইলে এবং এইক্ষেত্রে আমলযোগ্য অপরাধ সংঘটন করা হইয়াছে বলিয়া সন্দেহ করা হইলে ম্যাজিস্ট্রেট বা ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরের নিচে নহে থানার ভারপ্রাপ্ত এমন কোন পুলিশ অফিসার পোস্ট-মর্টেম বা চিকিৎসার জন্য পরীক্ষা করিবার উদ্দেশ্যে পাওয়া গেলে ভেটার্নারী সহকারী পশুর ভিসেরা রাসায়নিক পরীক্ষকের নিকট পাঠাইবেন। এইজন্য যাহা খরচ হইবে তাহা ম্যাজিস্ট্রেট তাঁহার কনটিনজেন্ট গ্রান্ট হইতে মিটাইবেন। ভেটার্নারী ম্যানুয়েল বিধি ৬৪ দেখুন)। টীকাঃ পরীক্ষার জন্য ভেটানারী সহকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদেয় ফি’র জন্য দেখুন টার্নারী ম্যানুয়েল, বিধি ৬৫। (খ) যেখানে কোন…