(ক) পাবলিক প্রসিকিউটর বা সরকারী উকিলের সহিত সুপারিন্টেন্ডেন্ট ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখিবেন এবং পুলিশ বিভাগের সহিত সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ আইনগত সমস্যার উদ্ভব হওয়া মাত্রই তিনি তাহার সহিত খোলাখুলিভাবে সমস্ত কিছু আলোচনা করিবেন। (খ) মহকুমা পুলিশ অফিসার ও (অথবা যে মহকুমার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার নাই সেইখানে সার্কেল ইন্সপেক্টর) অনুরূপভাবে মহকুমার পাবলিক প্রসিকিউটর বা সরকারী উকিলের (যদি থাকেন) সহিত পরামর্শ করিবেন। (গ) অনুরূপ পরামর্শ গ্রহণ বাবদ কোন ফি দেওয়ার প্রয়োজন নাই। ভাষ্য পিপি এবং জিপির সহিত পুলিশ সুপারিন্টেন্ডেন্টের সম্পর্কঃ যেহেত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট হইতেছেন জেলার পুলিশ প্রশাসনের…