(ক) মৃতদেহের তত্ত্বাবধায়ক হিসাবে প্রেরিত পুলিশ অফিসারের বিস্তারিত পৌস্টমটেম পরীক্ষার সময় উপস্থিত থাকিবার প্রয়োজন নাই।তিনি যে মৃতদেহের দায়িত্বে রহিয়াছেন সেই মৃতদেহই পরীক্ষা করা হইয়াছে তাহা প্ৰমাণ করিবার জন্য তাহার যতটুকু নিকটে থাকা প্রয়োজন ততটুকু নিকটে থাকিলেই চলিবে। কোর্টে মেডিক্যাল অফিসার যখন তাহার পরীক্ষার ফলাফল পেশ করেন তখন সেইখানে তাহার উপস্থিতি প্রয়োজন। কারণ যে মৃতদেহের সহিত ফৌজদারী মামলা জড়িত সেই মৃতদেহের পরিচিতি পরীক্ষা এবং প্রয়োজন হইলে তাহা প্রতিষ্ঠিত করিবার জন্য তাহার উপস্থিতি আবশ্যক। (খ) সম্ভব হইলে তদন্তকারী পুলিশ অফিসারকে পোস্ট-মটেম পরীক্ষার সময় উপস্থিত থাকিবার জন্য…