ক) পোস্ট-মর্টেম পরীক্ষা সমাপ্তির পর মেডিক্যাল অফিসার কার্বনের মাধ্যমে পি ফরম নং ৫০-এর সবটুকু পূরণ করিয়া তিনটি কপি করিবেন। ইহার মধ্যে একটি কার্বন কপি যে কনস্টেবল মৃতদেহের সহিত আসিয়াছে তাহার মাধ্যমে তিনি তদন্তকারী অফিসারের নিকট পাঠাইবেন। চালানের সহিত মূল রিপোর্ট এবং সুরতহাল সরাসরি সুপারিন্টেন্ডেন্টের নিকট পাঠাইতে হইবে অথবা সাব-অর্ডিনেট মেডিক্যাল অফিসারের ক্ষেত্রে সিভিল সার্জনের মতামতের জন্য তাহার মাধ্যমে সুপারিন্টেন্ডেন্টের নিকট পাঠাইতে হইবে। সুপারিন্টেন্ডেন্ট এই রিপোর্ট সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করিবার জন্য কোর্ট অফিসারের নিকট পাঠাইবেন। মেডিক্যাল অফিসার পোস্ট-মর্টেম পরীক্ষার…