(ক) একজন বিশ্বস্ত কনস্টেবলের তত্ত্বাবধানে মৃতদেহ পাঠাইতে হইবে। মৃতদেহ বহনকারী ও মতদেহের সহিত গমনকারীদের নামের সহিত কনস্টেবলের নাম ও চালানে উল্লেখ করিতে হইবে। (খ) কনস্টেবলকে একটি কম্যান্ড সার্টিফিকেট দিতে হইবে যাহার উপর মেডিক্যাল অফিসার তাহার উপর উপস্থিতির তারিখ ও সময় উল্লেখ করিবেন। (গ)মতদেহের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলকে এই মর্মে কড়া নির্দেশ দিতে হইবে যেন সে রাস্তায় ঘুরাফিরা না করিয়া মর্গে যাইবার সরাসরি রাস্তা অনুসরণ করে। (ঘ) মর্গে মৃতদেহ রাখিবার পর পরই সে সুরতহাল রিপোর্ট ও এক কপি চালান হেডকোয়ার্টার হইলে সিভিল সার্জন এবং সাব-ডিভিশন হইলে অ্যাসিস্ট্যান্ট বা সাবঅ্যাসিস্ট্যান্ট সার্জনের নিকট…