ক) পোস্ট-মর্টেম পরীক্ষার জন্য কোন মৃতদেহ প্রেরণ করা হইলে তাহার সহিত এক কপি সুরতহাল রিপোর্ট এবং পি ফরম নং ৪৯-এ দুই কপি চালান পাঠাইতে হইবে। যাহার মধ্যে এক কপি কোর্ট অফিসারের নিকট পাঠাইতে হইবে যিনি তাহা সুপারিন্টেন্ডেন্টের নিকট পাঠাইবেন এবং অন্য কপি পাঠাইতে হইবে পোস্ট-মর্টেম পরীক্ষাকারী মেডিক্যাল অফিসারের নিকট। সাব-ডিভিশনের মেডিক্যাল অফিসারকে পোস্ট মর্টেম পরীক্ষার জন্য সরকার ক্ষমতা প্রদান না করিলে সকল মৃতদেহ জেলার হেডকোয়ার্টারে পাঠাইতে হইবে। পুলিশের প্রয়োজন মোতাবেক টিটেনাস, প্লেগ, গুটি বসন্ত ইত্যাদি ছোঁয়াচে রোগের ঘটনায় সাধারণতঃ পোস্ট-মর্টেম পরীক্ষা করা হয়। (খ) চালানে উল্লেখ করিতে হইবে…