(ক) জেলা ম্যাজিস্ট্রেট কর্তক ক্ষমতাপ্রাপ্ত পঞ্চায়েতের প্রেসিডেন্ট বা মনোনীত সদস্য বা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বা মনোনীত সদস্য। আত্মহত্যা বা অন্যায় কাজের সন্দেহ নাই এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করিলে তিনি তাহার রিপোর্ট মৃত ব্যক্তির দুইজন আত্মীয়ের স্বাক্ষরসহ অথবা আত্মীয় পাওয়া না গেলে স্থানীয় এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষরসহ নিহত হইবার ঘটনাস্থলের আওতাভুক্ত থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট পাঠাইবেন এবং তিনি সহকারী সুপারিন্টেন্ডেন্টের মাধ্যমে উক্ত রিপোর্ট কোর্ট অফিসারের নিকট পাঠাইবেন। উক্ত রিপোর্টে যদি কোন ভুল বা অনিয়ম থাকে তাহা হইলে তিনি প্রাথমিক অভিযোগ…