(ক) ফৌজদারী কার্যবিধির ১৭৪(১) ধারা মোতাবেক কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের অধস্তন আসিস্ট্যান্ট ইন্সপেক্টর ও জুনিয়র ইন্সপেক্টর ভারপ্রাপ্ত অফিসারের কাজ করিবার মতই। তবে ইন্সপেক্টর উপস্থিত থাকিলে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অনুরূপ কাজ করিতে পারিবেন না এবং প্রাথমিক রিপোর্ট বা পরিস্থিতিতে যদি এমন সম্ভাবনা দেখা যায় যে, কোন অপরাধমূলক কাজের পরিণতিতে মৃত্যু হইতে পারে তাহা হইলে তিনি সেই ঘটনার তদন্ত করিতে পারিবেন না। (খ) একজন কনস্টেবল তদন্ত করিতে পারেন না কিন্তু থানায় কোন অফিসার উপস্থিত না থাকিলে সিনিয়র কনস্টেবল ঘটনাস্থলে গিয়া মৃতদেহের তত্ত্বাবধান করিবেন, সুরতহাল লিপিবদ্ধ করিবেন এবং তদন্তকারী অফিসার…