সকল আদালত ও ম্যাজিস্ট্রেটগণের প্রতি পুলিশ অফিসারগণ যথাযথ সম্মান প্রদর্শন করিবেন। তাহারা প্রকাশ্যে উহাদের প্রতি কটাক্ষ করিয়া কোন মন্তব্য করবেন না এবং প্রকাশ হইতে পারে এইরূপ কোন বিভাগীয় রিপোটে বা অনুরূপ অন্য কোন দলিলে তাহাদের সমালোচনা করা হইতে বিরত থাকিবেন। তবে সুপারিন্টেন্ডেন্ট যদি উপযুক্ত কারণে মনে করেন যে, ন্যায়বিচারের প্রতি উপেক্ষা প্রদর্শিত হইয়াছে কিংবা পুলিশ অফিসারগণ অন্যায় ব্যবহার পাইয়াছে তবে কোর্ট অফিসার কর্তৃক ফৌজদারী কার্যবিধির ৪৩৫ ধারার অধীনে লিখিত আনুষ্ঠানিক দরখাস্তের মাধ্যমে অথবা বেসরকারীভাবে লিখিত রিপোর্টে বা নোটের আকারে তিনি বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটের গোচরে আনিতে পরিবেন।…