(ক) ফৌজদারী কার্যবিধির ১৭৪ ধারায় উল্লিখিত যেকোন পরিস্থিতিতে কোন মৃত্যু ঘটিলে তাহা অভিযোগ প্রাপ্তির পরপরই ৪৮নং পি ফরমে প্রথম অভিযোগ ফরম পেশ করিতে হইবে। বোধগম্য অপরাধের ক্ষেত্রে প্রথম অভিযোগের মত অভিযোগ পেশ। করিতে হইবে। (খ) অতঃপর ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বা হেড কনস্টেবল মৃত ব্যক্তির লাশ যেই স্থানে আছে সেই স্থানে যাইবেন এবং ফৌজদারী কার্যবিধির ১৭৪ ধারায়। নির্ধারিত দত্তসহ প্ৰয়োজনীয় অন্যান্য তদন্ত সম্পন্ন করিয়া বিচারের মাধ্যমে। অনুসন্ধানের ক্ষমতাপ্রাপ্ত নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট চুড়ান্ত রিপোর্ট পেশ করিবেন । চূড়ান্ত রিপোর্টে পুলিশ অফিসারের স্বাক্ষর থাকতে হবে এবং কার্যবিধির…