(ক) অপরাধ সংঘটনের সময় অপরাধী আঙ্গুলের যে ছাপ রাখিয়া গিয়াছে তাহা রক্ষার জন্য যতটুকু সম্ভব অপরাধ গোয়েন্দা বিভাগের (সিআইডি) ছবি-সম্পর্কিত। ব্যুরোর সেবা কাজে লাগাইতে হইবে। সাধারণ দৃষ্টিতে যে ছাপ দেখা যায় না,ব্যুরোর বিশেষজ্ঞ তাহা স্পষ্ট করিতে সক্ষম। এই ছাপ পরীক্ষা করিয়া তিনি ইহার পরিচিতি বা অন্যভাবে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে ধারণা দিতে পারেন। (খ) প্রত্যেক তদন্তকারী অফিসারকে নিম্নলিখিত নির্দেশসমূহ পালন করিতে হইবেঃ (১) কাঁচ, ধাতু, পলিশ করা কাঠ বা বার্নিশ করা কাজের উপর আঙ্গুলের ছাপ আছে কি-না তাহা অবশ্যই দেখিতে হইবে। ডাকাতদের ফেলিয়া যাওয়া টর্স সতর্কতার সহিত পরীক্ষা করিতে হইবে। টর্সের…