(ক) সরকারের নির্দেশ মোতাবেক (১) ব্রিটিশ সৈন্য ও গ্রামবাসীদের মধ্যে সংঘটিত মারাত্মক দাঙ্গা, (২) সন্দেহ করিবার যদি কারণ থাকে যে, ব্রিটিশ সৈন্যের হাতে কোন ভারতীয় মৃত্যুবরণ করিয়াছে তাহা হইলে এমন সকল ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট নিজে তদন্ত না করিলে বা কোন ইউরোপীয় বেসামরিক অফিসারকে তদন্তের নির্দেশ না দিলে সুপারিন্টেন্ডেন্ট তৎক্ষণাৎ ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করিবেন । (খ) অনুরূপ ঘটনায় সামরিক অফিসারদের সহায়তায় সৈন্যদের মধ্যে অবিলম্বে এবং সম্পূর্ণ তদন্ত করিতে হইবে। তদন্তের কাজে সহায়তা প্রদান এবং বেসামরিক কর্তৃপক্ষকে অবিলম্বে তথ্য প্রদানের জন্য সামরিক কর্তৃপক্ষ সম্পূর্ণ বাধ্য। অনুরূপ ঘটনার ক্ষেত্রে…