(ক) কোন নৌযানের মাস্টার ১৯১৭ সালের অভ্যন্তরীণ নৌযান আইনের ৩২ ধারার অধীন থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট রিপোর্ট করিলে – (১) উক্ত অফিসার তাহা লিখিয়া রাখিবেন এবং পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পক্ষের (যদি কেহ থাকে) বিবৃতি রেকর্ডভুক্ত করিবেন; (২) দুর্ঘটনার স্থান অন্য থানার অন্তর্ভুক্ত হইলে উক্ত অফিসার তৎক্ষণাৎ উক্ত থানার ভারপ্রাপ্ত অফিসারকে ঘটনা সম্পর্কে জানাইবেন; (৩)রিপোর্ট ও বিবৃতির (যদি থাকে) কপি জেলা হেড কোয়ার্টারে ফৌজদারী কার্যের সহিত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট অথবা দুর্ঘটনা ঘটিবার স্থান যদি সাব-ডিভিশনের এলাকাধীন হয় তাহা হইলে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নিকট অনতিবিলম্বে পেশ করিতে হইবে ;…