(ক) ফৌজদারী কার্যবিধির ১১০ ধারা মোতাবেক সাধারণভাবে খ্যাতিসম্পন্ন সাক্ষী মামলার প্রধান ভিত্তি বলিয়া গণ্য হইবে। কোন ব্যক্তি অভ্যাসগতভাবে অপরাধী কি-না তাহা প্রমাণের ক্ষেত্রে সাধারণভাবে খ্যাতিসম্পন্ন সাক্ষীর সাক্ষ্যে কার্যবিধির ১১৭(৩) ধারার অধীন গ্রহণযোগ্য বলিয়া বিবেচিত হইবে। (খ) সাধারণভাবে খ্যাতিসম্পন্ন সাক্ষী সম্পর্কে কয়েকটি বিষয় মনে রাখতে হইবেঃ (১) সাক্ষীদের সুখ্যাতিসম্পন্ন হইতে হইবে এবং অপরাধীর সুনাম-দুর্নাম সম্পর্কে জ্ঞাত থাকিতে হইবে। (২) সম্ভব হইলে সমাজের বিভিন্ন শ্রেণী হইতে তাহাদিগকে গ্রহণ করিতে হইবে এবং শুধু অপরাধীর গ্রাম হইতে তাহাদিগকে না লইয়া পার্শ্ববর্তী গ্রাম হইতেও তাহাদিগকে…