কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ তদন্তের উদ্দেশ্যে ম্যাজিক্টেরিয়াল তদন্তের আদেশ প্রদত্ত হইলে (ক) উহা ঘটনাস্থলে অনুষ্ঠিত হওয়া উচিত; (খ) তদন্তের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সম্ভব হইলে অনধিক পরের দিন ঘটনাস্থলে রওয়ানা হইবেন ; (গ) অভিযুক্ত অফিসার সাব-ইন্সপেক্টর অপেক্ষা উচ্চতর পদমর্যাদার অধিকারী হইলে এবং বিচারযোগ্য অপরাধের দায়ে কিংবা ঘুষ গ্রহণ বা ঘুষ দাবি করিবার দায়ে অভিযুক্ত হইয়া থাকিলে তদন্তকারী ম্যাজিস্ট্রেটকে প্রথম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইতে হইবে। (ঘ)একই সঙ্গে বিভাগীয় তদন্ত পরিচালনা উচিত নহে তবে প্রয়োজনীয় পুলিশ সাক্ষী এবং অন্যান্য…