কোন ইন্সপেক্টর যদি এই মত পোষণ করেন যে, কোন গ্রামে একজন বা একদল চোর রহিয়াছে তাহা হইলে তিনি ৪০১ প্রবিধান মোতাবেক ইতিহাস-শীট খুলিবার ব্যবস্থা গ্রহণ করিবেন এবং তিনি তাঁহার উদ্দেশ্য কাহাকেও না জানাইয়া গোপনে উক্ত লোকটি বা লোকগুলো অভ্যাসগতভাবে চোর কি-না এবং তাদের বিরুদ্ধে কোন সাক্ষ্য আসিবে কি-না সেই সম্পর্কে তদন্ত করিবেন। তিনি যদি মনে করেন যে, সাক্ষী পাওয়া যাইবে তাহা হইলে তিনি গোপনে বিষয়টি ইন্সপেক্টরকে অবহিত করিবেন এবং ইন্সপেক্টর সুপারিন্টেন্ডেন্ট বা সাব-ডিভিশনাল পুলিশ অফিসারের নিকট হইতে নির্দেশ গ্রহণের পর যিনি মামলা গ্রহণ করিবেন এমন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা অন্য কোন ম্যাজিস্ট্রেটের সহিত…