(ক) ফৌজদারী কার্যবিধির ১০৯ ধারা অনুযায়ী কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করিবার সমর্থনসূচক কোন ঘটনা উদ্ভব হইলে তাহাকে উক্ত কার্যবিধির ৫৫ ধারা মোতাবেক গ্রেফতার করা যাবে এবং জামিন প্রদানে অসমর্থ হইলে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে হইবে। অবিলম্বে তাহার বিরুদ্ধে মামলা দায়ের করিবার কথা চিন্তা করা হইলে অবিলম্বে মামলা দায়ের করিবার অনুরোধসহ প্ৰয়োজনীয় সাক্ষীসহ বন্দীকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে হইবে এবং প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ করিতে হইবে। মামলা আরম্ভ করিবার পূর্বে বন্দীর পূর্ব-পরিচয় প্রমাণ, অতিরিক্ত সাক্ষ্য বা অন্য কোন কিছু সংগ্রহ করিবার মত বিশেষ তদন্ত প্রয়োজন হইলে ফৌজদারী…