সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি পরীক্ষা করিয়া দেখিবেন। তবে জমির দলিলপত্র দেখিবার কোন অধিকার তাহার নাই ;তিনি বড়জোর সাম্প্রতিককালে জারিকৃত আদালতের রায়,দখল হস্তান্তর-সংক্রান্ত কাগজ ও জমি অধিকার সম্পর্কিত রেকর্ডপত্র দেখতে পারিবেন। তদন্তকারী অফিসার জমির দখলীস্বত্ব সম্পর্কে তদন্ত করিয়া দেখিবার পর যাহারা অন্যায়ভাবে দখল করিবার চেষ্টা করিতেছে তাহাদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১০৭ ও ১৪৪ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন জানাইতে পারেন। কিন্তু দখলীস্বত্বের ব্যাপারে তদন্তকারী অফিসার যদি সঠিক সিদ্ধান্তে। উপনীত হইতে ব্যর্থ হয় তখন তাহার সামনে একটিমাত্র পথ খোলা থাকে এবং তাহা…