(ক) একটি মামলায় শাস্তিপ্রাপ্ত কোন ব্যক্তি অন্য মামলায় ক্ষমা পাইলে অথবা কোন ব্যক্তিকে সাজা দেওয়ার পর অন্য অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে পাইলে তাহার কাজের পুরস্কারস্বরূপ ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারার অধীনে তাহার শাস্তি সম্পূর্ণ অথবা আংশিক মওকুফের জন্য সরকার উদ্যোগ লইতে পারেন। এই ধরনের শাস্তি মওকুফ বা হ্রাস নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে হইবে এবং যেকোন একটি শর্তের লংঘনে আইনের ৪০১(৩) ধারাবলে শাস্তি মওকুফ বা হ্রাস বাতিল হইয়া যাইবে এবং শাস্তি যে মেয়াদ অসম্পূর্ণ ছিল তাহা আদায়ের জন্য তাহাকে পুনরায় গ্রেফতার করা হইবে। (১) যাহাকে শাস্তি মওকুফ করা হইয়াছে সে পুলিশ সুপারের দেওয়া সময় অনুসারে কিছুদিন…