(ক) অপরাধীদের শাস্তি হইয়া যাইবার পর তাদের নিকট হইতে তথ্য লাভের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সুপার এবং পুলিশ অফিসারগণের দৃষ্টি দিতে হইবে। সতর্কতার। সহিত এই তথ্য সংগ্রহ করিতে হইবে। তবে ইহা একজন ভাল পুলিশ অফিসারের জন্য উচিত তাহা কিভাবে ব্যবহার করা হইবে। (খ) শাস্তিপ্রাপ্ত কয়েদীদের সাক্ষাৎকার গ্রহণের উদ্দেশ্য স্বীকারোক্তি আদায় নহে, তথ্য লাভ। অধিকাংশ ক্ষেত্রেই নূতন দল অপরাধ সংঘটন করিয়া থাকে। পুলিশ যখন তাহাদের কাহাকেও চিনে না তখন উক্ত এলাকার কোন শাস্তিপ্রাপ্ত লোক থাকিলে তদন্তকারী অফিসার তাহার নিকট ঘন ঘন যাইয়া সংশ্লিষ্ট দল সম্পর্কে সূত্র লাভ করতে পারে। চোরাইকৃত মালের গ্রহীতা এবং মালের খোঁজখবরও…