স্বীকারোক্তির যথার্থতা নির্ণয়ের জন্য একজন কয়েদীকে এক জেল হইতে অন্য জেলে স্থানান্তরের প্রয়োজন দেখা দিলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করিতে হইবেঃ (১) দুইটি কারাগার একই দেশের মধ্যে হইলে ১৯০০ সালের কয়েদী আইনের ২৯(২) (১৯০০ সালের (৩) ধারার অধীনে কয়েদীকে বদলির আদেশদানের জন্য কারাগারসমূহের আইজি’র নিকট দরখাস্ত করিতে হইবে। (২) দুইটি কারাগার দুইটি প্রাদেশিক সরকারের এলাকায় পড়িলে ২৯(১) ধারার অধীনে বদলির জন্য সংশ্লিষ্ট সরকারের নিকট আবেদন করিতে হইবে। স্বীকারোক্তি প্রদানকারী কয়েদীর বিরুদ্ধে উক্ত জেরায় কোন মামলা আরম্ভ করা হইলে উক্ত আইন সেই পরিস্থিতিতেও কাজে আসিবে এবং এইক্ষেত্রে আইনের দ্বিতীয় তফসিলে…