(ক) (১) কোন অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তি স্বীকারোক্তি প্রদানের ইচ্ছা প্রকাশ করিলে পুলিশ অফিসার তাহা পুরাপুরি রেকর্ড করিবেন এবং বিবৃতি সত্য মনে হইলে । তাহার যথার্থতা নির্ণয়ের জন্য যেই সকল সাক্ষীর নাম বলা হইয়াছে তাহাদের নাম ও ঠিকানা, তল্লাশি, চোরাইকৃত মাল উদ্ধার এবং তদন্তের জন্য অন্যান্য দর্শনীয় বস্তুর পূর্ণ বিবরণ লিপিবদ্ধ করিতে হইবে। স্বীকারোক্তি গ্রহণকারী অফিসার স্বীকারোক্তি প্রদানকারীকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইতে হইবে যাহাতে স্বীকারোক্তি বিচারসম্মত পর্যায়ে রেকর্ড করা যাইতে পারে। (২) স্বীকারোক্তি আদায়ের কোন আভাস বা চালাকি প্রকাশ পায় এমন কাজ পরিহার করিতে হইবে। পুলিশ অফিসারের কাজ…