(ক)কোন অপরাধ সংঘটনের দায়ে কখনও কোন ব্যক্তিকে সনাক্ত করিবার প্রয়োজন দেখা দিলে একজন ম্যাজিস্ট্রেট বা একজন সাব-রেজিস্টার অথবা মামলায় আগ্রহী নহেন এমন দুইজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে মামলার কার্যবিবরণী পরিচালনা করিতে হইবে এবং কোন যোগসাজস ব্যতীতই সম্পূর্ণ প্রতিবন্ধকতাহীন পরিবেশে সনাক্তকরণ করা হইয়াছে মর্মে তাহারা সন্তুষ্ট হইতে হইবে। সন্দেহজনকব্যক্তি বা ব্যক্তিবর্গের গ্রেফতারীর পরপরই যত শীঘ্র সম্ভব সনাক্তকরণ সমাপ্ত করিতে বে সনাক্তকরণের পূর্বে সনাক্তকারীদের অভিযুক্তকে দেখা যায় না এমন স্থানে কোন কেউ পিয়ন বা অন্য কাহারও হেফাজতে রাখিতে হইবে। পুলিশ অফিসারের নিকট নহে সন্দেহজনক ব্যক্তি একজন হইলে ৮…