(ক) অনুসন্ধান সংক্রান্ত আইন ফৌজদারী কার্যবিধির সপ্তম অধ্যায় এবং ১০২ এবং ১০৩, ১৬৫ এবং ১৬৬ ধারায় রহিয়াছে। এই সকল ধারা যত্নের সহিত অনুসরণ করিতে হইবে। তদন্তকারী অফিসারকে অত্যন্ত সতর্ক থাকিতে হইবে যাহাতে ঘরের লোকদের অনুপস্থিতিতে কোন জিনিস সেই ঘরের বলিয়া পরিচয় দেওয়া না হয় এবং তদন্তঅনুসন্ধান করিবেন। যদি তিনি তাহা করিতে সক্ষম না হন তাহা হইলে কি অনুসন্ধান করিতে হইবে এবং কোথায় তা নির্দিষ্ট করিয়া লিখিত আদেশ দিয়া একজনকে দায়িত্ব অর্পণ করিবেন । সরেজমিনে দেওয়া মৌখিক আদেশ এই ধারার চাহিদা পূরণ করে না।চলাচলে যেন কোন জিনিস সরাইয়া লওয়া না হয়। মালিক অথবা তাহার পক্ষের কোন। লোকের উপস্থিতিতে…