ক)কোন দায়রা আদালত অথবা তদুর্ধ মর্যাদার আদালতের রায়ে কোন পুলিশ অফিসারের আচরণের নিন্দা করিয়া থাকিলে এবং এতদসংক্রান্ত বিষয়ে বিশেষ তদন্ত প্রয়োজন বলিয়া মতামত লিপিবদ্ধ করিয়া থাকিলে- (১)অভিযোগ সম্পূর্কে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গিয়াছে বলিয়া মনে করিলে জেলা ম্যাজিস্ট্রেট অবিলম্বে ফৌজদারী কার্যব্যবস্থা গ্রহন করিতে পারেন । (২)অন্যথায়, প্রকাশ্য তদন্ত অনুষ্ঠানের উদ্দেশ্যে দুইজন অফিসারের সমন্বয়ে একটি কমিশন গঠনের জন্য তিনি কমিশনারের মারফত সরকারকে অনুরোধ করিবেন। এবং (৩) উভয় ক্ষেত্রেই ফৌজদারী কার্যব্যবস্থা বা বিশেষ তদন্তের প্রয়োজনে সকল নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণাদি সংগ্রহ ও…