তদন্ত শেষ হইবার পর পি ফরম নং ৪২-এ চূড়ান্ত রিপোর্ট প্রমাণ করা হইলে তদন্তকারী অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩(১)(খ)ধারার আওতায় তাহার গৃহীত পদক্ষেপ সম্পর্কে পি ফরম নং ৪৩-এ খবর প্রদানকারীকে অবহিত করিবেন। ভাষ্য তদন্ত শেষ হইবার পর গৃহীতব্য ব্যবস্থা সম্পর্কে নির্ধারিত পদ্ধতিতে এজাহারদাতাকে অবহিত করিতে হইবে। ইহাই এই প্রবিধানের আলোচ্য বিষয়। 278. On completion of tot. Investigation when a final report in B. P. Form No. 42 is submitted the investigating officer shall under section 173 (I) (b), Code of Criminal Procedure, communicate to the informant in B. P. Form No. 43 or 43A, the action taken by him.