(ক) কোন মামলায় চূড়ান্ত রিপোর্ট প্রদানের পর যদি কোন তথ্য বা সূত্র পাওয়া যায় পুনরায় তদন্ত আরম্ভ হইবে এবং ওসি যাহাকে দায়িত্ব দিবেন তিনি তদন্ত করিবেন। (খ) কোন মামলার তদন্ত পুনরায় আরম্ভ করা হইলে পুনঃতদন্তের ব্যাপারে মূল তদন্তের বিধি অনুসরণ করা হবে। (গ) পুনঃতদন্তে বিচারের যৌক্তিকতা প্রমাণের মত সাক্ষ্য-প্রমাণাদি সংগ্রহ করিতে। পারিলে পর্বে উল্লিখিত বিধান অনুসারে একটি চার্জশীট প্রণয়ন করা হইবে। নতুবা একটি সম্পূরক চূড়ান্ত রিপোর্ট তৈয়ার করা হইবে এবং মূল চূড়ান্ত রিপোর্টের মতই কাজ করা হইবে। ভাষ্য পুনঃতদন্তের কখন প্রয়োজন হয়ঃ মামলার তদন্তের কাজ চার্জশীট বা ফাইনাল রিপোর্ট প্রদানের মধ্য দিয়া শেষ…