(ক) চূড়ান্ত রিপোর্ট লাভ করিবার পর ম্যাজিস্ট্রেট পুলিশের বক্তব্য গ্রহণ করিয়া সেইভাবে মামলা ঘোষণা করিতে পারেন অথবা ফৌজদারী কার্যবিধির ১৫৬(৩) ধারার অধীনে কতিপয় বিষয়ে আরও তদন্ত অথবা ১৯০-খ ধারার অধীনে আদালতের এখতিয়ারে লইতে পারেন। অভিযুক্ত ব্যক্তিরা যদি গ্রেফতার না হয় ফৌজদারী কার্যবিধির ২০৪ ধারার অধীনে তাহাদের বিরুদ্ধে প্রক্রিয়া জারি করিতে পারেন এবং সাক্ষীদের নাম ও ঠিকানা দেওয়ার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিতে পারেন। (খ) পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হইলে তাহা রেজিস্টারে উঠাইতে হইবে এবং যত শীঘ সম্ভব শেষ করিতে হইবে। এই ধরনের তদন্ত শেষ হইবার পর তদন্তকারী অফিসার যদি মনে করেন অভিযোগ…