(ক) যেই সকল মামলার তদন্ত করা হয় কিন্তু চার্জশীট ইস্যু করা হয় না তদন্তকারী অফিসার পি ফরম ৪২-এ সেইগুলোর ব্যাপারে একটি চূড়ান্ত রিপোর্ট প্রণয়ন করিবেন ।৮ নং কলামে মামলার একটি সুস্পষ্ট বিবরণ সাক্ষ্য এবং বিচারের জন্য অভিযুক্তদের উপরে না পাঠাইবার কারণ ব্যাখ্যা করিতে হইবে। মামলাটি কিভাবে পরিসংখ্যানের উদ্দেশ্যে জেনারেল রেজিস্টারে ম্যাজিস্ট্রেট উঠাইতে পারেন তদন্তকারী অফিসার একই। কলামে সেই কারণগুলি দিবেন। মামলাটি “সত্য” “উদ্দেশ্যমূলক মিথ্যা” “ঘটনার ভুল “আইনের ভুল” বা “আদালত অগ্রাহ্য কি হইবে তাহাও বলিতে হইবে। (খ) প্রত্যেকটি চুড়ান্ত রিপোর্টের ফরম তিন কপি করিতে হইবে এবং বাৎসরিক। ক্ৰমিক নং দিতে হইবে।…